২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে নিঃশর্তে কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নেওয়ার আহ্বান

নতুন বৈশ্বিক চুক্তির আওতায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ ও প্রযুক্তি আদায়ের ওপর জোর না দিয়ে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। সোমবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নয়াদিল্লি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টি্েফার ডটকম/রয়টার্স)------- নতুন বৈশ্বিক চুক্তির আওতায় ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ ও প্রযুক্তি আদায়ের ওপর জোর না দিয়ে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। সোমবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। 'দ্য টাইমস অব ইন্ডিয়া' জানিয়েছে, বিশ্ব জলবায়ু আলোচনায় ভারতের সনাতন অবস্থান থেকে সরে আসার বিষয়টি উল্লেখ করে রমেশ গত সপ্তাহে মনমোহন সিংকে একটি চিঠি লিখেছেন। ভারত বলে আসছে, ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ ও প্রযুক্তি ছাড়া উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নির্গমণ হ্রাসে প্রতিশ্র"তিবদ্ধ হতে বলা উচিত নয়। কারণ, গ্রীনহাউস গ্যাস দূষণের জন্য ধনী দেশগুলোকেই ব্যাপকভাবে দায়ী করা হয়। কিন্তু চিঠিতে রমেশ লেখেন, আলোচনায় ভারতের ৭৭ জাতি উন্নয়নশীল দেশের সভাপতিত্ব থেকে বেরিয়ে এসে বিশ্বে বৃহত্তর ভূমিকা পালনের জন্য ধনী জি-২০ শিবিরে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এটি গ্রহণযোগ্য হলে উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার একতা ভেঙে বিশ্বের ৪র্থ বৃহত্তম কার্বন নির্গমণকারী দেশ ভারত জলবায়ু পরিবতর্দন রোধের লড়াইয়ে বৈশ্বিক চুক্তির পথে এগুতে পারবে। ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন রোধে চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা নেবে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২ ঘ.