তেহরান, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের রেভল্যুশনারী গার্ডদের ওপর হামলার জন্য দায়ী সন্ত্রাসী গ্র"পের বিরুদ্ধে পাকিস্তান সীমান্তে সম্ভাব্য অভিযানের ইঙ্গিত দিয়েছেন এক ইরানি এমপি।
ইরাক এর আগে বলেছে, সুন্নি বিদ্রোহী দল জুনদোল্লাহ পাকিস্তানের মাটি থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এ দলটি রোববারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
আইএসএনএ বার্তা সংস্থা এমপি পায়মন ফোরৌজেশের উদ্ধৃতি দিয়ে বলেছে, "প্রয়োজনবোধে যে কোনও জায়গায় অভিযান চালানোর ব্যাপারে রেভল্যুশনারী গার্ড এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে মতৈক্য আছে।"
তিনি আরও বলেন, "এমনকি এ সমস্ত অভিযান পাকিস্তানে চালানোর ব্যাপারেও মতৈক্য আছে।"
পায়মনের একথার মধ্য দিয়ে অভিযানের ব্যাপারে আইনপ্রণেতাদের মধ্যে মতৈক্যেরই আভাস পাওয়া যাচ্ছে। পায়মন সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রতিনিধি। রোববারের বোমা হামলাটি এ অঞ্চলেই সংঘটিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৮ ঘ.
bdnews24