২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা নিয়ে বিশ্ব ভ্রমণে ষোড়শী জেসিকা ওয়াটসন

সিডনি থেকে একা নৌকা নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন ১৬ বছরের অস্ট্রেলীয় তরুণী জেসিকা ওয়াটসন। বিশ্বের সবচেয়ে কম বয়সী সমুদ্র অভিযাত্রীর রেকর্ড গড়ার চেষ্টায়ই তার এ যাত্রা।সমুদ্রপথে আট মাস ভ্রমণের পরিকল্পনা নিয়ে এ অভিযানে নেমেছেন জেসিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

সিডনি, অক্টোবর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিডনি থেকে একা নৌকা নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন ১৬ বছরের অস্ট্রেলীয় তরুণী জেসিকা ওয়াটসন। বিশ্বের সবচেয়ে কম বয়সী সমুদ্র অভিযাত্রীর রেকর্ড গড়ার চেষ্টায়ই তার এ যাত্রা। সমুদ্রপথে আট মাস ভ্রমণের পরিকল্পনা নিয়ে এ অভিযানে নেমেছেন জেসিকা। কিন্তু তার আগে এ অভিযাত্রার মহড়ার সময় জেসিকার নৌকাটি একটি জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে তার এ দুঃসাহসী প্রচেষ্টা। কুইন্সল্যান্ডের রাজ্য সরকার জেসিকাকে এ চেষ্টা বাদ দেওয়ার অনুরোধ জানায়। অভিজ্ঞ নাবিকরাও জেসিকার সমালোচনায় সরব হয়। কিন্তু এতকিছুর পরও জেসিকাকে সমুদ্রযাত্রায় উৎসাহ দিয়েছে তার পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীরা। রোববার সিডনি উপকূল থেকে সকাল সাড়ে নয়টায় যাত্রা শুরুর সময় তাকে হাসিমুখে বিদায় জানায় সবাই। পরিস্কার আবহাওয়ায় তরতর করে এগিয়ে চলা জেসিকার 'এল্লাস পিঙ্ক লেডি' নামের নৌকাটিকে দেখতে এ সময় বহু নৌকা তার পিছু পিছু যায়। সরকারি টহল নৌকাগুলোও জেসিকার নৌকাকে বেশ কিছুদূর এগিয়ে দেয়। তবে জেসিকার অভিযান শুরুর আগে এক মুখপাত্র জানান, এ অভিযান নিয়ে জেসিকা রীতিমতো আনন্দিত এবং তার বিশ্বাস, গত মাসে জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনা থেকে তিনি যথেষ্টই শিক্ষা নিয়েছেন। গত আগস্টে ডাচ আদালত ১৩ বছরের এক কিশোরীকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এ ধরনের সাময়িক অভিযান চালানোর অনুমতি দিলে জেসিকাও তাতে অনুপ্রাণিত হন। ওই আগস্ট মাসেরই শেষদিকে ১৭ বছরের এক ব্রিটিশ তরুণ মাইক পারহাম সবচেয়ে কম বয়সী অভিযাত্রী হিসাবে ৯ মাস সমুদ্রপথে বিশ্ব ভ্রমণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭২৪ ঘ.