২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি মিউজিক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন জ্যাকসন

মৃত্যুর চার মাস পর এ বছর সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের গায়ক মাইকেল জ্যাকসন আমেরিকার পাঁচটি মিউজিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার একথা জানিয়েছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

লস এঞ্জেলেস, অক্টোবর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মৃত্যুর চার মাস পর এ বছর সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের গায়ক মাইকেল জ্যাকসন আমেরিকার পাঁচটি মিউজিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার একথা জানিয়েছেন আয়োজকরা। তবে জ্যাকসনকে এক্ষেত্রে হার মানতে হয়েছে ১৯ বছরের তরুণ গায়ক টেলর সুইফটের কাছে। আমেরিকান এ তরুণ তারকা রেকর্ড ছয়টি মিউজিক অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন। লস এঞ্জেলেসে ২২ নভেম্বরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা গায়ক হওয়ার জন্য লড়াই হবে দুজনের মধ্যে। এ লড়াইয়ে আরও শমিল হবেন পপস্টার লেডি গাগা, র‌্যাপার এনিমেন এবং রক ব্যান্ড কিংস অব লিওন। প্রাণঘাতী মাত্রার ওষুধ সেবনের কারণে জ্যাকসন গত জুনে ৫০ বছর বয়সে মারা যান। ট্র্যাকিং ফার্ম নিলসেন সাউন্ডস্ক্যান জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ৫ দশমিক ৭ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে জ্যাকসনের। যার মধ্যে জ্যাকসনের ২০০৩ সালের হিট প্যাকেজ "নাম্বার ওয়ানস" ১ দশমিক ৯ মিলিয়ন কপি বিক্রি হয়ে বিক্রির শীর্ষে রয়েছে। এছাড়াও, জ্যাকসন ফেবারিট পুরুষ গায়ক এবং পপ/রক ও আর অ্যান্ডবি ক্যাটাগরির ফেবারিট অ্যালবামের (নাম্বার ওয়ানস) জন্যও মনোনয়ন পেয়েছেন। জীবদ্দশায় জ্যাকসন ২২টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জেতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/