২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞা বাড়ানোর সময় আসেনি: হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সময় এখনো আসেনি। আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার সমর্থনও চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

মস্কো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সময় এখনো আসেনি। আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার সমর্থনও চেয়েছেন তিনি। মঙ্গলবার এ আশা নিয়েই তিনি মস্কোতে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দু'দিনের রাশিয়া সফরের মধ্য দিয়ে ইউরোপ সফর শেষ করছেন হিলারি। ক্রেমলিনের সঙ্গে নতুন করে ওয়াশিংটনের সম্পর্ক গড়াই তার এ সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাশিয়ায় প্রথম সফরে হিলারি রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে উদ্ধৃত করে বলেছেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তিনি আরও বলেন, "তবে আমরা এখনো ওই বিষয়ে স্থির হইনি। এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তেও পৌঁছাইনি। স্পষ্টভাবে এটাই বলতে চাই যে, ইরান পরমাণু কেন্দ্র পরিদর্শন করে দেওয়ার দায় পালন করতে আন্তর্জাতিক স