২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সিনচিয়াংয়ে দাঙ্গার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড

সিনচিয়াং প্রদেশে জুলাইয়ের জাতিগত দাঙ্গায় খুন ও অন্যান্য অপরাধের অভিযোগে সোমবার ছয় জনের মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। ওই দাঙ্গায় প্রায় ২০০ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

বেজিং, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিনচিয়াং প্রদেশে জুলাইয়ের জাতিগত দাঙ্গায় খুন ও অন্যান্য অপরাধের অভিযোগে সোমবার ছয় জনের মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। ওই দাঙ্গায় প্রায় ২০০ জন নিহত হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের শাস্তি লাঘব করা হবে কিনা সিনহুয়া সংবাদ সংস্থা তা তাৎক্ষণিখভাবে স্পষ্ট করে জানাতে পারেনি। চীনে কখনও কখনও শাস্তি লাঘব করা হয়ে থাকে। সিনহুয়া জানিয়েছে, আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে আদালত প্রাঙ্গণের আশেপাশে কড়া নিরাপত্তা প্রহরা এবং রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে। গত মাসে চীন ৫ জুলাইয়ে উরুমছিতে হান চীনা ও উইগুরদের দাঙ্গার সময় খুন, ডাকাতিসহ অন্যান্য অপরাধের অভিযোগে ২১ জনকে অভিযুক্ত করার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৩ ঘ.