লন্ডন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল জয়ে বিশ্ব বিস্মিত; অনেকে এই প্রাপ্তির প্রশংসা করেছেন, সমালোচনাও করেছেন কেউ কেউ। শুক্রবার পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি "আন্তর্জাতিক কূটনীতি ও মানুষে-মানুষে সহযোগিতা জোরদার করতে ওবামার অসাধারণ উদ্যোগের" প্রশংসা করেছে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েনস স্টোলটেনবার্গ শান্তি ও নিরস্ত্রীকরণে ওবামার কাজের প্রসঙ্গ টেনে বলেছেন, "এটা বেশ বিস্ময়, বেশ সাড়া জাগিয়েছে এ পুরস্কার। এখন দেখার বিষয় স
bdnews24