হ্যানয়, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভিয়েতনামে বহুদলীয় গণতন্ত্রের দাবিতে সোচ্চার হওয়ায় উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক শিক্ষককে বুধবার তিন বছরের জেল দিয়েছে আদালত। এর পরের তিন বছর তাকে নজরদারিতে রাখা হবে।
প্রায় ৪৩ বছর বয়স্ক শিক্ষক ভু হুং ভিয়েতনামে নিষিদ্ধ ঘোষিত গণতন্ত্রপন্থি গ্র"প ব্লক ৮৪০৬ সংশ্লিষ্ট ৯ জনের অন্যতম। গত বছর এই ৯ জনের গ্রেপ্তার এবং বিচারের আগে দীর্ঘদিন আটক রাখার ঘটনার তীব্র সমালোচনা করেছিল মানবাধিকার গ্র"পগুলো।
২০০৮ সালের জুলাইয়ে ভু হুং এক সেতুর ওপর বহুদলীয় গণতন্ত্রের আহ্বান সম্মলিত একটি ব্যানার টাঙানোয় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সপ্তাহে গ্রেপ্তার হওয়া ৯ জনেরই বিচার হয়েছে। মামলা সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেছেন, গ্রেপ্তারকৃতরা ব্লক ৮৪০৬ এর সঙ্গে জড়িত। গণতান্ত্রিক সংস্কারের পক্ষে সোচ্চার তিনবছরের পুরোনো দল এটি।
ভিয়েতনামের কমিউনিস্ট সরকার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে স্থান করে নেওয়া এবং এপক সম্মেলনের আয়োজনের লক্ষ্যে ২০০৬ সালের শেষদিকে কিছু সময়ের জন্য উন্মুক্ততা বাড়ালেও বিরোধী মতামতকে সবসময়ই অবদমন করে আসছে।
বুধবার হ্যানয় আদালতে হুং ভিয়েতনামের পেনাল কোডের ৮৮ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।এই আইনে স্যোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম এর বিরুদ্ধে প্রচার চালানোর শাস্তি সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড।
তবে হুং বলেন, রাষ্ট্রবিরোধী কোনও কিছু করার উদ্দেশ্য তার ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24