২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জাতিসংঘ কার্যালয়ে বোমায় নিহত ৫

পাকিস্তানের ইসলামাবাদে সোমবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। আত্মঘাতী হামলকারী আধাসামরিক বাহিনীর পোশাক পরে ভিতরে ঢুকে এ বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ইসলামাবাদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ইসলামাবাদে সোমবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। আত্মঘাতী হামলকারী আধাসামরিক বাহিনীর পোশাক পরে ভিতরে ঢুকে এ বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। ডব্লিউএফপি'র কর্মকর্তা আরশাদ জাদুন নগরীর আবাসিক এলাকায় কঠোর প্রহরাধীন তার অফিসের সামনে দাঁড়িয়ে রয়টার্সকে বলেন, "আমি দোতালায় আমার কার্যালয়ে গিয়ে চেয়ারে বসা মাত্রই একটি বড় ধরনের বিস্ফোরণ হয়।" তিনি বলেন, "সঙ্গে সঙ্গেই পুরো ভবন ধোঁয়ায় ছেয়ে যায় এবং আমরা ছুটে বাইরে বেরিয়ে আসি। সেখানে আহতরা পড়ে ছিল।" নগরীরা হাসপাতালগুলোর কর্মকর্তারা পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন বিদেশি। তিনি ইরাকের নাগরিক। ডব্লিউএফপি জানিয়েছে, তাদের তিনজন কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছে। নগরীর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিন ইয়ামেন জানিয়েছেন, "নিহতদের দুজন নারী এবং এরা পাকিস্তানি।" ইয়ামেন বলেন, "একটি ছিন্ন মাথা এবং ২টি পা উদ্ধার করা হয়েছে।" এ অঙ্গপ্রত্যঙ্গ আত্মঘাতী হামলাকারীর অনুমান করে তিনি বলেন হামলাকারী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটানোয় মাথা, পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পাকিস্তানি সেনারা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সরকারি ও বিদেশি টার্গেটগুলোকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলবিউ/এমএইচবি/১৮৩২ ঘ.