২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের জাতিসংঘ কার্যালয়ে বোমায় নিহত ৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 09:37 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ইসলামাবাদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। ইসলামাবাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিন ইয়ামেন সাংবাদিকদের বলেন, "আমরা ৬ আহতকে হাসপাতালে নিয়েছি। এদের মধ্যে ২ জন মারা গেছে।" ইসলামাবাদের প্রধান সরকারি হাসপাতাল 'পাকিস্তানি ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস' এর মুখপাত্র ও ডাক্তার ওয়াসিম খাওয়াজা বলেছেন, "নিহতদের ১ জন বিদেশি। অন্যজন পাকিস্তানী নারী। এক জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, "বোমাটি ডব্লিউএফপি কার্যালয়ে পাতা ছিল। পাকিস্তানি সেনারা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সরকারি ও বিদেশি টার্গেটগুলোকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৩ ঘ.