২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান লড়াইয়ে ৮ মার্কিন সেনা নিহত

পূর্ব আফগানিস্তানের প্রত্যন্ত সেনা ফাঁড়িগুলোতে বিদ্রোহী হামলায় ৮ মার্কিন সেনা নিহত হয়েছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে মারাত্মক লড়াইয়ে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

কাবুল, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পূর্ব আফগানিস্তানের প্রত্যন্ত সেনা ফাঁড়িগুলোতে বিদ্রোহী হামলায় ৮ মার্কিন সেনা নিহত হয়েছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে মারাত্মক লড়াইয়ে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে। আফগান প্রাদেশিক কর্তৃপক্ষ বলেছে, শনিবার দিনব্যাপী হামলায় তারা বেশ কিছু আফগান পুলিশে সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। তারা বেঁচে আছে না মারা গেছে তা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাটো বলেছে, অন্ততপক্ষে ২ জন আফগান সেনা নিহত হয়েছে। পূর্ব নূরিস্তানের কামদেশ জেলায় যে জায়গায় লড়াই হয়েছে সেখান থেকে ইতোমধ্যেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন বাহিনী। কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের কৌশলের অংশ হিসাবে এই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা। স্থানীয় মসজিদ এবং কাছাকাছি গ্রাম থেকে দুটি ন্যাটো ও আফগান সেনা ফাঁড়িতে মিলিশিয়ারা হামলা চালায়। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী একথা বলেছে। ওই এলাকায় ন্যাটো সেনারা মার্কিন সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.