জেরুজালেম, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফিলিস্তিনে হামাসের হাতে তিন বছর ধরে বন্দি এক ইসরায়েলি সেনাকে ভিডিওচিত্রে ক্ষণকালের জন্য হাসতে ও স্বাস্থ্যবান অবস্থায় দেখা গেছে। দুই মিনিটের ওই ভিডিওটি শুক্রবার ইসরায়েলকে হস্তান্তর করা হয়েছে।
২০০৬ সালে অপহৃত হওয়া জিলাদ শালিতকে দেখা যায় আরবি ভাষার পত্রিকা 'প্যালেস্টাইন' হাতে ধরে আছে। পত্রিকাটিতে তারিখ লেখা ১৪ সেপ্টেম্বর। এর অর্থ হয়তো হামাসের বদান্যতায় এখনো সে বেঁচে আছে। হামাস ২০ জন ফিলিস্তিনি নারী বন্দির মুক্তির বিনিময়ে ভিডিওটি হস্তান্তর করেছে।
জলপাই রঙের পোশাক পরা ২৩ বছর বয়সী সেনাটি একটি প্লাস্টিকের চেয়ারে বসে হিব্র" ভাষায় এক বিবৃতি পড়ে শোনায়। কণ্ঠস্বর বেশ নিচু শোনা গেলেও তাকে শান্ত ও স্বাস্থ্যবান দেখাচ্ছিল। দাড়ি কামানো ও ছাঁটা চুলে পরিপাটি বেশে সে জানায় তার সঙ্গে "বেশ ভাল আচরণ করেছে অপহরণকারীরা।"
গণমাধ্যমে স
bdnews24