পাদাং, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার বন্দরনগরী পাদাংয়ে শক্তিশালী ভূমিকম্পের প্রায় তিনদিন পর শনিবার এখনো একটি হোটেলের ধ্বংসস্তুপের নিচে ৮ জন জীবিত আছে বলে মনে করা হচ্ছে।
তবে অন্যান্য গুঁড়িয়ে যাওয়া ভবন ও বাড়িঘরের নিচে আরও সহস্রাধিক মানুষ আটকা আছে বলে আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত উদ্ধারকারীরা তাদের অনেকের মৃতদেহই কেবল উদ্ধার করেছে। বিপুল ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার তৎপরতা খুব ধীরে এগুচ্ছে।
পাদাংয়ের বাইরে প্রত্যন্ত এলাকায় ধ্বংসের পুরোচিত্র সবেমাত্র স্পষ্ট হতে শুরু করেছে। টিভি চিত্রে দেখানো হয়েছে, ভূমিধসে তলিয়ে গেছে অনেক গ্রাম; পানির সব উৎস দুষিত হয়ে পড়ায় বেঁচে থাকারা শুধু ডাবের পানি খেয়ে প্রাণ রক্ষা করছে।
পাদাংয়ে ডাচ উপনিবেশ আমলে তৈরি একটি হোটেলের ধ্বংসাবশেষের নিচে আটজন এখনো বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল তাদের উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছে। জাপান ও সুইজারল্যান্ডের অনুসন্ধানী কুকুর নিয়ে খোঁজা হচ্ছে কেউ আটকা পড়ে আছে কিনা।
হোটেলটি ধ্বংসাবশেষের স্থানে উদ্ধারকাজে নিয়োজিত সেনা কর্মকর্তা আরকামেলভি কারমানি বলেছেন, "মনে হচ্ছে আটজন স্তুপের নিচে বেঁচে আছে। এদের একজন তার আত্মীয়ের কাছে গতকাল (শুক্রবার) রাত তিনটায় এসএমএস পাঠিয়েছে।"
বার্তায় ওই ব্যক্তি সাহায্যের আবেদন জানিয়ে উদ্ধারকারীদের প্রতি বলেছেন: "আপনারা সাবধানে খোঁড়াখুঁড়ি করেন যাতে আরও স্তুপ আমাদের ওপর না পড়ে।"
কারমানি বলেন, এরা সম্ভবত ষষ্ঠ তলায় ছিল। আমরা একটি সুড়ঙ্গ পথ তৈরি করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
তিনি বলেন, "হোটেলটির স্তুপের নিচে ৪০টি মৃতদেহ রয়েছে।" বুধবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে হোটেলটি ভেঙে পড়ার সময় সেখানে একটি বীমা কোম্পানির সেমিনার চলছিল।
এরআগে শুক্রবার ভূমিকম্পের ৪০ ঘন্টারও বেশি সময় পর পাদাংয়ে একটি স্কুলের ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা সুড়ঙ্গপথ তৈরি করে তার কাছে পৌঁছাতে সক্ষম হয়।
সারি নামের ওই নারী ওই স্কুলেরই ছাত্রী। তাকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় স্কুলটির কাছে সমবেত লোকজন আনন্দে হাততালি দিয়ে ওঠে।
এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।
বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য আন্তর্জাতিক সাহায্য আসতে শুরু করেছে।তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উদ্ধার কাজ বিঘি
bdnews24