২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের তথ্য দেওয়া উচিত: পাকিস্তান

পাকিস্তানে শীর্ষ তালেবান জঙ্গিদের সম্পর্কে তথ্য দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। পাকিস্তান সরকারের এক মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন। তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন ইসলামাবাদের ওপর চাপ জোরদার করায় পাকিস্তান এ মন্তব্য করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ইসলামাবাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে শীর্ষ তালেবান জঙ্গিদের সম্পর্কে তথ্য দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। পাকিস্তান সরকারের এক মন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন। তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন ইসলামাবাদের ওপর চাপ জোরদার করায় পাকিস্তান এ মন্তব্য করল। আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টায় লড়াই করে আসা যুক্তরাষ্ট্র বলেছে, আফগান তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরসহ শীর্ষ তালেবান জঙ্গিরা পাকিস্তানে আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র পাকিস্তান একথা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেছেন, "তারা কেবল মোল্লা ওমরের মতো তালেবান নেতাদের কোয়েটায় থাকার ধারণা পোষণ করে আসছে।" যুক্তরাষ্ট্র বলেছে, আফগান তালেবান সূরা বা ওমরের নেতৃত্বধীন লীডারশীপ কাউন্সিল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটায় আছে। মালিক বলেন, "আমরা তাদেরকে বলেছি যে, তারা কোয়েটায় নেই। আর তাদের কাছে তালেবানদের ব্যাপারে সত্যিকারের তথ্য থেকে থাকলে তাদের উচিত তা আমাদেরকে দেওয়া এবং এর ভিত্তিতেই আমরা ব্যবস্থা নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ ঘ.