২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাত্রায় ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্পের ৪০ ঘন্টারও বেশি সময় পর শুক্রবার পাদাংয়ে একটি স্কুলের ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হয়েছে তাকে। উদ্ধারকর্মীরা সুড়ঙ্গপথ তৈরি করে তার কাছে পৌঁছতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ওয়াশিংটন, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্পের ৪০ ঘন্টারও বেশি সময় পর শুক্রবার পাদাংয়ে একটি স্কুলের ধ্বংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হয়েছে তাকে। উদ্ধারকর্মীরা সুড়ঙ্গপথ তৈরি করে তার কাছে পৌঁছতে সক্ষম হয়। সারি নামক ২১ বছর বয়সী এই নারী ওই স্কুলেরই ছাত্রী। তাকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় স্কুলটির কাছে সমবেত লোকজন আনন্দে হাততালি দিয়ে ওঠে। উদ্ধারকাজে নিয়োজিত এক সেনা সদস্য সিপায়াং বলেন, সে নিজেকে সারি নামে পরিচয় দিয়েছে। ধসে যাওয়া ভবনের নিচে ধুলোর আস্তরণে চাপা পড়ে ছিল সে। ঘটনাস্থলে সে সাংবাদিকদের সঙ্গে কোনও কথাও বলতে পারেনি। উদ্ধার পাওয়া পর সে বলেছে, "আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত।" তাকে দুধ খেতে দেওয়া হয়েছে। ভাতিজিকে ফিরে পেয়ে উল্লাসিত সারির চাচা। সারিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার কাছেই রয়েছে চাপা পড়া আরেক নারী সুকি। কিন্তু তার পা কংক্রীটের নিচে চাপা পড়েছে। কংক্রীট তোলা বা ভাঙা সম্ভব হচ্ছে না। উদ্ধারকর্মীরা এয়ার কমপ্রেসার ব্যবহার করে তাকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। ২৫ বছর বয়স্ক সুকি ওই স্কুলের শিক্ষিকা। সুমাত্রায় বুধ ও বৃহস্পতিবারের এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা আরও জীবীতের সন্ধান করছে। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য সাহায্য আসতে শুরু করেছে।তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উদ্ধার কাজ বিঘি