কলোম্বো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার উত্তরের যুদ্ধাঞ্চল থেকে আহত কয়েশ'লোককে জাতিসংঘের গাড়িবহরে করে সরিয়ে নেওয়া হচ্ছে। দুদিন আগে তামিল টাইগারদের বাধার মুখে পড়ার পর বৃহস্পতিবার গাড়িবহরটি যুদ্ধক্ষেত্র ছেড়ে গেছে। জাতিসংঘ একথা জানিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র গর্ডন উইস বলেছেন, গাড়িবহরটি শ'শ' আহতকে নিয়ে মাত্র ফ্রন্টলাইন পার হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৫০ টি শিশু রয়েছে। তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
জাতিসংঘ এর আগে বুধবার তামিল টাইগারদের বাধার মুখে আহতদের সরিয়ে নিতে না পারার অভিযোগ করে।
জাতিসংঘের মুখপাত্র গর্ডন ওয়েইস বলেন, সেনাবাহিনী গোলাবর্ষণ থামানোয় সেখান থেকে আহতদের সরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু টাইগাররা তখন বাধ সেধে জানায়, গাড়িবহরটির আগ বাড়ানো নিরাপদ নয়।
শ্রীংলকার সেনাবাহিনী তামিল টাইগারদের ৩০০ বর্গকিলোমিটার এলাকায় কোনঠাসা করে রেখেছে। জাতিসংঘ ও রেডক্রসের হিসাব অনুযায়ী ওই এলাকায় দু'পক্ষের সংঘর্ষের মধ্যে আটকা পড়েছে প্রায় ২৫ হাজার বেসামরিক নাগরিক। তবে মানবিক ত্রাণ সংস্থাগুলোর হিসাব মতে, আটকা পড়া নাগরিকদের সংখ্যা প্রায় ২,৫০,০০০।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গত সপ্তাহে নিহত বা আহত হয়েছে শ'শ লোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলকিউ/এমএইচবি/১৫৫১ ঘ.
bdnews24