২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে অস্ত্র নিষিদ্ধ করতে চান ওবামা

বুশ প্রশাসনের নীতি থেকে নাটকীয় মোড় নিয়ে মহাশূন্যে অস্ত্র নিষিদ্ধ করতে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুশ প্রশাসনের নীতি থেকে নাটকীয় মোড় নিয়ে মহাশূন্যে অস্ত্র নিষিদ্ধ করতে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা ক্ষমতা গ্রহণের পরপরই হোয়াইট হাউজের ওয়েবসাইটে বিভিন্ন ইস্যুতে নতুন প্রশাসনের নানা নীতিমালা সম্পর্কে প্রকাশিত বিবৃতির মধ্যে মহাশূন্যে অস্ত্র নিষিদ্ধ করার বিষয়টিও স্থান পায়। তবে, স্যাটেলাইটগুলো অস্ত্র হিসেবে বিবেচিত হবে কি না সে বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি বিবৃতিতে। হোয়াইট হাউজের ওই বিবৃতিতে বলা হয়, মহাশূন্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনর্প্রতিষ্ঠা এবং সামরিক ও বাণিজ্যিক স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ