ইসলামাবাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে মুসলিম জঙ্গিদের ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইসলামাবাদের প্রচেষ্টায় সহায়ক নয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির এক মুখপাত্র রোববার একথা বলেছেন।
শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা ও এলাকার অধিবাসীরা একথা জানিয়েছে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।
পাকিস্তান তাদের মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, এতে কেবল পাকিস্তানের স্বার্বভৌমত্বই লঘি
bdnews24