নয়াদিল্লি, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার অভিষেক বহু দেশে আনন্দ-উৎসবের আমেজ ছড়ালেও উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতে। ওবামা ভারতকে, বিশেষত, কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির পছন্দমত কূটনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত সমর্থন দেবেন না বলেই আশঙ্কা অনেকের।
ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের আমলে ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। বিশ্লেষকরা দু'দেশের বন্ধুত্ব অটুট থাকবে বলেই আশা করছেন। কিন্তু দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান থেকে মুম্বাই পর্যন্ত বাড়তে থাকা নিরাপত্তহীনতার বিষয়টি তাদের বন্ধুতা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।
কৌশল নির্ধারণ বিষয়ক ভারতের বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা বলছেন, ওবামা ও তার পশ্চিমা মিত্ররা পাকিস্তান ও আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানোর জন্য 'সীমান্ত-কৌশলের' অংশ হিসাবে কাশ্মীর সমস্যা সমাধানের পথ খুঁজতে ভারতকে আহ্বান জানানোর চেষ্টায় বেশি মনোযোগ দিতে পারে।
স
bdnews24