ওয়াশিংটন ডিসি, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাঁটায় কাঁটায় হওয়ার কথা থাকলেও মঙ্গলবার মধ্যাহ্নের ঠিক চারমিনিট পর শপথ নিয়ে ইতিহাসের পথে যাত্রা শুরু করলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা।
প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্য পাঠ করানোর পর করতালি আর উল্লাসে ফেটে পড়ে মূল ঘটনাস্থল আর তার আশেপাশে উপস্থিত কয়েকলাখ মার্কিনী। সেই উচ্ছ্বাসের রেশ ছুঁয়ে যায় টিভির সামনে বসে থাকা কোটি কোটি নাগরিককেও।
শুধু ক্যাপিটল হিলে উপস্থিত থাকা সৌভাগ্যবানরাই নয়, দুই মাইল দূরের ন্যাশনাল মল-এ সমবেত লাখ লাখ মানুষও বিশাল টিভি স্ক্রিনে বিরাট এই ইতিহাসের পর্বটি রচিত হতে দেখে উচ্ছ্বাসে আত্মহারা হয়ে আত্মীয়-স্বজন,
bdnews24