২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সাবেক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে প্রধানমন্ত্রী

জাপানের ক্ষমতাসীন দল থেকে মঙ্গলবার সংস্কারমনা সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইয়োসিমি ওয়াতানবের পদত্যাগে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারো আসো। এর মধ্য দিয়ে এ বছর নির্বাচনের আগে নিজদল লিবারেল ডেমোক্র্যাট পার্টির ওপর ক্রমেই জনপ্রিয়তা হারানো প্রধানমন্ত্রী আসোর নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ারই আভাস পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

টোকিও, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানের ক্ষমতাসীন দল থেকে মঙ্গলবার সংস্কারমনা সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইয়োসিমি ওয়াতানবের পদত্যাগে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারো আসো। এর মধ্য দিয়ে এ বছর নির্বাচনের আগে নিজদল লিবারেল ডেমোক্র্যাট পার্টির ওপর ক্রমেই জনপ্রিয়তা হারানো প্রধানমন্ত্রী আসোর নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ারই আভাস পাওয়া যাচ্ছে। কয়েক দফা জনমত জরিপে জনসমর্থন ২০ শতাংশের নীচে নেমে এলেও নেতৃত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসো। ৬৮ বছর বয়স্ক আসো আগাম নির্বাচন নাকচ করেছেন। কিন্তু মন্দাপীড়িত অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসা প্রধানমন্ত্রী আসোর নীতিমালার ব্যাপক সমালোচনার পর জাপানের সাবেক মন্ত্রী ইয়োসিমি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন সোমবার। ইয়োসিমির আগাম নির্বাচন, আমলাতন্ত্র সংস্কারের দাবি উপেক্ষিত হওয়ায় তিনি এলডিপি থেকে বেরিয়ে যান। তিনি সংবাদিকদের বলেন, "আসো সরকার জনগণ থেকে এতোটা দূরে সরে গেছে যে আমাদের খুব দ্রুত একটি পরিবর্তন দরকার।" কিন্তু পদত্যাগের সম্ভাবনা নাকচ করে ফুজি টেলিভিশনে সোমবার আসো বলেন, "আমি নেতৃত্ব পরিহার করব না।" আসোর আগের দুই প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার এক বছরের মাথায় জনসমর্থন কমে যাওয়ায় পদত্যাগ করেন। এর আগে অন্যান্য প্রধানমন্ত্রীরাও জনসমর্থন কমে যাওয়ায় নয়ত অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। আসো বলছেন, এখন আগাম নির্বাচন দেওয়ার সময় নয়। কারণ, দেশের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার পদক্ষেপ নেওয়াটাকে এ মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু পার্লামেন্টের প্রভাবশালী নিম্নকক্ষে এ বছর নির্বাচন হতেই হবে। তবে আগামী কয়েক মাসে এলডিপি'র আরও কিছু আইনপ্রণেতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে বিরোধীদলে যোগ দিতে পারেন এবং পার্লামেন্টে বাজেট-সংশ্লিষ্ট বিল ঠেকানোর চেষ্টা নিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫১ ঘ.