জাতিসংঘ/গাজা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এ আহ্বান সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো শুক্রবার সেখানে থেমে থেমে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
কয়েক দিন ধরে তীব্র তর্কবিতর্কের পর নিরাপত্তা পরিষদে গাজায় "অবিলম্বে, স্থায়ী ও পরিপূর্ণভাবে মেনে চলার যুদ্ধবিরতির" প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে একই সঙ্গে ইসরায়েলকে গাজা থেকে সরে যাওয়ার কথাও বলা হয়েছে। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার সময় যুক্তরাষ্ট্র অনুপস্থিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২২১ ঘ.
bdnews24