২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে মার্কিন দূত রিচার্ড বাউচার

মুম্বাই হামলা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করতে এবং পাক-ভারত উত্তেজনা প্রশমনে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। সফরকালে বাউচার ভারতের পররাষ্ট্রসচিব শিব শঙ্কর মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের কর্মকর্তারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে আরেক ধাপ এগুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনার সুযোগ গ্রহণ করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

নয়াদিল্লি, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করতে এবং পাক-ভারত উত্তেজনা প্রশমনে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। সফরকালে বাউচার ভারতের পররাষ্ট্রসচিব শিব শঙ্কর মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের কর্মকর্তারা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে আরেক ধাপ এগুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনার সুযোগ গ্রহণ করবেন তারা। ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমাদের হাতে কি কি বিকল্প আছে এবং তাতে আন্তর্জাতিক সমর্থন কতটুকু সেটিই দেখব আমরা।" বৈঠকে বাউচারকে মুম্বাই হামলার ঘটনা তদন্তের সর্বশেষ তথ্যও ভারত দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এই তদন্তে সহায়তা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.