২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা পরিস্থিতি নিয়ে ওবামার উদ্বেগ

গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে নীরবতা ভাঙলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার গাজা ও ইসরায়েলে বেসামরিক লোকজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে নীরবতা ভাঙলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার গাজা ও ইসরায়েলে বেসামরিক লোকজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। ইসরায়েলি ট্যাংক শেলের আঘাতে জাতিসংঘের একটি বিদ্যালয়ে ৪২ ফিলিস্তিনি নিহতের ঘটনার পর ওবামা বলেন, "গাজা ও ইসরায়েলে বেসামরিক লোকজনের প্রানহানির ঘটনা আমার জন্য খুবই উদ্বেগের ব্যাপার।" কিন্তু এ সময়ে কেবল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশই মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলবেন-- একথা স্মরণ করিয়ে দিয়ে ওবামা বলেন, ২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার আরও অনেক কিছুই বলার থাকবে। গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ওবামা বুশ প্রশাসনের যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এরপরও ওবামা তার সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে নীরব থেকে ওবামা ইসরায়েলের পক্ষ নিচ্ছেন কিংবা রকেট হামলা বন্ধের চেষ্টায় থাকা ইসরায়েলের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে চুপ করে আছেন--- এমন সমালোচনার জবাবে সাংবাদিকদের ওবামা জানান, চলমান ইসরায়েল-ফিলিস্তিন লড়াই বন্ধে একটি প্রস্তাবনার জন্য তিনি কাজ করতে প্রতিশ্র"তিবদ্ধ। ওবামা বলেন, " ২০ জানুয়ারির পর এ ব্যাপারে অনেক কিছু আমার বলার আছে। নির্বাচনী প্রচারাভিযানের সময় যা বলেছিলাম তা থেকে আমি আদৌ সরে আসছি না। ওই সময় আমি বলেছিলাম, প্রশাসনের শুরু থেকেই আমরা মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে সক্রিয়ভাবে এবং ধারাবাহিকভাবে নিয়োজিত থাকার চেষ্টা করব। আর তা করতে আমি প্রতিশ্র"তিবদ্ধ।" কিন্তু ওবামা বলেন, এর আগ পর্যন্ত তার কাজ হল পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ ব্যাপারে তার সহযোগীরা তাকে সবসময়ই জানাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৯ঘ.