নয়াদিল্লি, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওজন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় বরখাস্ত করা হয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ১০ বিমানবালাকে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
মেডিক্যাল বোর্ড ওই বিমানবালাদেরকে দায়িত্ব পালনের অনুপোযোগী ঘোষণা দেওয়ার পর তাদেরকে বরখাস্ত করা হয়। মুখপাত্র জিতেন্দ্র ভারজাভা রয়টার্সকে বলেন, "মাত্রারিক্ত ওজনের কারণে দুই-তিন বছর ধরে তাদেরকে কোনও ফ্লাইটে পাঠানো হচ্ছিল না।"
জিতেন্দ্র জানান, ওজন বেড়ে যাওয়ার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বিমানবালাদের কয়েকজন এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লির হাইকোর্টের শরণাপন্ন হলেও কোর্ট তাদের আবেদন খারিজ করেছে। আর বেশি ওজনের কারণে বিমানবালা বরখাস্তের ঘটনা এটি প্রথম নয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.
bdnews24