বাগদাদ, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদে সোমবার নিজেদের দূতাবাস ভবন উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র। ১ জানুয়ারির প্রথম প্রহর থেকেই মার্কিন সেনারা ইরাকি কমান্ডের অধীনে আসার মধ্য দিয়ে ক্ষমতার যে পালাবদল শুরু হয়েছিল তার ধারবাহিকতায় ইরাকে দূতাবাস খুলে দখলদার শক্তি থেকে নিজেদের একটি মিত্র দেশের মর্যাদায় নিয়ে এলো যুক্তরাষ্ট্র।
বাগদাদের গ্রিনজোনে ৫৯২ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত দূতাবাসটি বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দূতাবাস ভবন।
কয়েক সপ্তাহ ধরে মার্কিন কর্মকর্তারা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নবনির্মিত এ ভবনে সরে আসতে শুরু করে। ২০০৩ সালে ইরাক আগ্রাসন শুরুর পরপরই সাদ্দামের ওই বিলাসবহুল প্রাসাদটি দখল করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে সা
bdnews24