গাজা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ফিলিস্তিনি গেরিলা দল হামাসের ওপর স্থল ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি ট্যাংক ও সেনারা গাজার প্রধান নগরী ঘিরে রেখেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজার অন্যান্য অংশ। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। টানা নয়দিনের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। আরও রক্তক্ষয়ের মুখে পড়েছে আটকা পড়া ফিলিস্তিনিরা।
রোববার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস যোদ্ধারাও হতাহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি চিকিৎসকরা।
হাসপাতালের কর্মচারিদের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন হামাস যোদ্ধা। ট্যাংক শেলের আঘাতে আন্তপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
গাজায় বিদেশি সংবাদদাতাদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। তবে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার সীমান্ত বেষ্টনী থেকে ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাজার প্রধান নগরী অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী।
বহু সংখ্যক ফিলিস্তিনি হতাহতের ঘটনায় গাজায় দু:স্বপ্নের মতো অবস্থা বিরাজ করছে এবং প্রত্যেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন রেডক্রসের একজন বিদেশি ডাক্তার। বেসামরিক লোক হতাহতের ঘটনা বাড়তে থাকায় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের হামলার মুখেও রোববার অন্ততপক্ষে ২৫ টি রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে হামাস। একটি রকেট আঘাত হেনেছে ডেরথের একটি বাড়িতে। এতে এক ইসরায়েলি নারী আহত হয়। ইসরায়েলি সেনা বেতার একথা জানিয়েছে।
হামাসের যোদ্ধাদের রকেট হামলা বন্ধ করতে ব্যর্থ হয়ে গাজায় স্থল অভিযানে নেমেছে ইসরায়েল।
নাইট-ভিশন গগলস এবং মুখে রং মেখে ছদ্মবেশে শনিবার ট্যাংক ও অস্ত্র-নিয়ে গাজায় প্রবেশ করে ইসরায়েলি পদাতিক বাহিনী। এছাড়াও গাজার আকাশে ইসরায়েলি জঙ্গি হেলিকপ্টারও রয়েছে।
ইসরায়েলি স্থল হামলার শুরুতেই আট গাজাবাসী নিহত হয়। এদের মধ্যে পাঁচজন বন্দুকধারী। এতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়ে যায়।
তবে ইসরায়েলি কোনো কর্মকর্তা হতাহত হয়েছে বলে শোনা যায়নি।
ওদিকে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান মুখপাত্র হিসেব মতে গাজা অভিযানে "অনেক সময় লাগবে।"
প্রতিদিন গাজায় হতাহতের সংখ্যা বাড়ছে। ফলে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক স
bdnews24