২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন, বন্যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নির্দেশ করছে: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে হারিকেন, ভারতে বন্যা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রধান আচিম স্টেইনার সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

অসলো, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে হারিকেন, ভারতে বন্যা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রধান আচিম স্টেইনার সোমবার একথা বলেছেন। স্টেইনার জানান, জাতিসংঘের পরিবেশ পরিষদ সতর্কবাণী দিয়েছে, খুব শিগগির এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও আঘাত হানতে পারে। বিশ্ব উষ্ণায়ন বিরোধী লড়াইয়ে ২০০৯ সালের মধ্যে জাতিসংঘের পরিবেশ চুক্তি সম্পন্ন করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জেনেভা থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, "এই প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যেমনটা সতর্ক করেছে জাতিসংঘের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' এর বিশেষজ্ঞরা।" তিনি আরও বলেন, "আটলান্টিক অঞ্চলে হারিকেন মৌসুমে এবং ভারতে বন্যা থেকে আইপিসিসি'র সতর্কতা অনুযায়ী, আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।" তিনি জানান, মার্কিন উপসাগরীয় উপকূলে আঘাত হানা হারিকেন গুস্তাভকে বায়োগ্যাস ব্যবহারের ফলে জলবায়ুর ক্ষতির মতো আলাদা আলাদা প্রতিটি প্রাকৃতিক দুর্যোগকে একসূত্রে গাথা অসম্ভব। তবে আইপিসিসি'র সতর্কতা অনুযায়ী এগুলো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য তুলে ধরছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে যৌথভাবে ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় আইপিসিসি। সংস্থাটি চলতি সপ্তাহে জেনেভায় তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৭ ঘ.