২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্য নয়, বাণিজ্যই দারিদ্র্য কমাতে পারে: অর্থনীতিবিদদের অভিমত

দারিদ্র্য হ্রাসে উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে কার্যকর সহযোগিতা করা যায় তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ঘানার রাজধানী আক্রায় বৈঠকে বসছে একশটিরও বেশি দেশের অর্থমন্ত্রীরা। তবে এই বৈঠকের আগে বিশেষজ্ঞ অর্থনীতিবিদেরা জানিয়েছেন, সাহায্য নয় বাণিজ্য সহযোগিতাই দারিদ্র্য কমাতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

জেনেভা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দারিদ্র্য হ্রাসে উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে কার্যকর সহযোগিতা করা যায় তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ঘানার রাজধানী আক্রায় বৈঠকে বসছে একশটিরও বেশি দেশের অর্থমন্ত্রীরা। তবে এই বৈঠকের আগে বিশেষজ্ঞ অর্থনীতিবিদেরা জানিয়েছেন, সাহায্য নয় বাণিজ্য সহযোগিতাই দারিদ্র্য কমাতে পারে। গত জুলাইয়ের শেষ দিকে দোহা রাউন্ডের ভেস্তে যাওয়া আলোচনা পুনরায় ফিরিয়ে আনতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আলোচনার ঠিক এক মাসের মাথায় আক্রায় অর্থমন্ত্রীদের এই বৈঠক হতে যাচ্ছে। দোহা রাউন্ডকে এবং গত জুলাইয়ের আলোচনায় যে মতৈক্য হয়েছে তা রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য ধনী-গরিব নির্বিশেষে আহ্বান জানিয়েছে সকল দেশ। সকল পর্যায়ের অর্থনীতিবিদরা এখন একমত হয়েছেন যে, মানুষকে দারিদ্র্যের জাঁতাকল থেকে মুক্ত করার প্রধান উপায় অথনৈতিক প্রবৃদ্ধি। গত মে মাসেও বিশ্ব ব্যাংকও তাদের প্রবৃদ্ধি ও উন্নয়ন শীর্ষক এক প্রতিবেদনে একই মতামত দিয়েছে। আর ডব্লিউটিও বলছে প্রবৃদ্ধি বৃদ্ধির প্রধান উপায় বাণিজ্য। গত জুলাইতে এক প্রতিবেদনে ডব্লিউটিও বলেছিল, "এটা বিশ্বাস কর হয় যে, বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে উন্নত দেশগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে প্রধান নিয়ামক ছিল খোলামেলা বাণিজ্য। আর এটাই ৯০' এর দশকের শুরু থেকে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্য বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।" দোহা রাউন্ড যখন শুরু হয় তখন ডব্লিউটিওর নেতৃত্বে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর। তিনিও চলতি মাসের প্রথম দিকে জানিয়েছেন, দারিদ্র্য দূরীকরণে শক্তিশালী নিয়ামক বাণিজ্য। "সাত বছর আগে আমরা দোহা রাউন্ড শুরু করেছিলাম যা মূলত 'ডেভেলপমেন্ট রাউন্ড' হিসেবেই ধরে নেওয়া হয়।" বলেন, টোকিও রাউন্ডের প্রবক্তা প্রেসিডেন্ট কেনেডি। তিনি আরও বলেন, "আমি মনে করি বাণিজ্যই পারে সব প্রতিবন্ধকতা দূর করতে, যেমনটা ঘটেছে জাপানের বেলায়।" জাপানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পর থেকে দক্ষিণ কোরিয়া, চিলি ও ভারতসহ অনেক দেশ একই পথ অনুসরণ করে। উন্নয়নশীল অনেক দেশের নেতাই এই ধারণা পোষণ করেন যে, দারিদ্র্র্য দূরীকরণের সূত্র নিহিত আছে আর্থনৈতিক সক্ষমতা অর্জনের মধ্যে। নগদ সাহায্যের পরিবর্তে বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমেই সেটা সম্ভব। ডব্লিউটিওতে আফ্রিকার দেশগুলোর সমন্বয়কারী কেনিয়ার বাণিজ্যমন্ত্রী উহুরু কেনাইত্তা ডব্লিউটিও আলোচনা ভেঙে যাওয়ায় বলেছিলেন, "আফ্রিকাকে এটা বুঝতেই হবে যে তাদের উন্নয়নের জন্য সাহায্যের চেয়েও সুষ্ঠু বাণিজ্য খুবই জরুরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.