২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সরকার গঠনের চেষ্টায় মাওবাদীরা

নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পর সরকার গঠনের কঠিন চেষ্টায় নেমেছে মাওবাদীরা। সম্ভাব্য শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সোমবারেই একটি জোট মন্ত্রিসভা গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মাওবাদী মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মহরা। পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড সোমবার নেপালের ১৭ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। শুক্রবার নেপালের গণপরিষদ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কাঠমাণ্ডু, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পর সরকার গঠনের কঠিন চেষ্টায় নেমেছে মাওবাদীরা। সম্ভাব্য শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সোমবারেই একটি জোট মন্ত্রিসভা গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মাওবাদী মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মহরা। পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড সোমবার নেপালের ১৭ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। শুক্রবার নেপালের গণপরিষদ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। কয়েক সপ্তাহের রাজনৈতিক বিরোধ শেষে গণপরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে প্রচণ্ড ৫৭৭টি ভোটের মধ্যে ৪৬৪টি পেয়ে বিজয়ী হয়ছেন। তিন বারের প্রধানমন্ত্রী নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দিউবাকে পরাজিত করেছেন তিনি। মাওবাদী মুখপাত্র মহরা বলেন, "আমরা শিগগিরিই একটি মন্ত্রিসভা গঠনের চেষ্টা করছি এবং সম্ভাব্য কোয়ালিশন পার্টনারদের সঙ্গে আলোচনা করে যাচ্ছি।" তিনি বলেন, "আমরা সোমবারের মধ্যেই মন্ত্রিসভা গড়ার চেষ্টা করব।" ২০০৬ সালে শান্তিচুক্তির মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর বর্তমানে সরকার গঠনটি একটি বড় ধরনের পদক্ষেপ। গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল। প্রচণ্ড নির্বাচিত হওয়ার পর তার সহকর্মী বাবুরাম ভট্টরাই বলেছেন, প্রচণ্ডসহ মাওবাদী রাজনীতিবিদরা এখন আর গেরিলা দলের কোনো পদে নেই। যুদ্ধের সময় তারা যেসব সম্পদ অধিকার করেছিলেন তাও ফিরিয়ে দেবেন। আজকের দিনটি (১৫ আগস্ট) ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশে