২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সংঘর্ষে ৫৭ জন নিহত, বিদ্রোহী ঘাঁটি দখল

শ্রীলংকার উত্তরাঞ্চলে গত দুদিনের সংঘর্ষে প্রায় ৫০ জন তামিল টাইগার বিদ্রোহি ও ৭ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহী প্রশিক্ষণ ঘাঁটি দখল করে নিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কলোম্বো, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তরাঞ্চলে গত দুদিনের সংঘর্ষে প্রায় ৫০ জন তামিল টাইগার বিদ্রোহি ও ৭ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহী প্রশিক্ষণ ঘাঁটি দখল করে নিয়েছে সরকারি বাহিনী। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে। শনিবার মুল্লাইতিভু জেলার বিদ্রোহি প্রশিক্ষণ ঘাঁটি দখল করেছে সেনাবাহিনী। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) অবস্থানে জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালিয়ে ঘাঁটিটি দখল করে নেয় সেনারা। উত্তরে এলটিটিই'র সঙ্গে চলমান লড়াইয়ের অংশ হিসাবে সেনাবাহিনী ওই অভিযান চালায়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, ১০০টি ভূগর্ভস্থ বাঙ্কার সম্বলিত এলটিটিই'র ওই ঘাঁটি দখল করেছে সেনাবাহিনী। তিনি বলেন, প্রশিক্ষণ ঘাঁটি দখল করাটা বিদ্রোহিদের জন্য একটি বড় ধাক্কা। আমরা এ ধরনের ঘাঁটির কাছে আসামাত্র সেগুলোর ওপর হামলা করব। বিদ্রোহীদের সর্বোচ্চ ক্ষতি করব। এতে তাদের লড়াইয়ের ক্ষমতা কমে যাবে। সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে ৪৯ তামিল বিদ্রোহি নিহত হয়েছে। অন্যদিকে ৭ সেনা নিহত এবং ৩২ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৩ ঘ.