তেহরান, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আলোচনার জন্য বৃহস্পতিবার ইরানে গেছেন জাতিসংঘের এক শীর্ষ পরমাণু কর্মকর্তা। পরমাণু কর্মসূচি বিরোধ নিয়ে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ইরানের বার্তা সংস্থা ইরনা এই প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিয়েনায় অবস্থিত আইএইএ'র কূটনীতিকরা বলেছেন, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে --- এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে ইরানের কাছ থেকে স্বচ্ছ ধারণা পাওয়ার নতুন চেষ্টাতেই সেখানে যাচ্ছেন আইএইএ'র উপপরিচালক ওল্লাই হেইনোনেন। ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে আসছে।
বৃহস্পতি এবং শুক্র দুদিনই আলোচনায় বসবেন ওল্লাই।
উল্লেখ্য, পরমাণু কর্মসূচি বন্ধ না করায় অটল থাকার কারণে ইরান এখন ছয় বিশ্বশক্তির ৪র্থ দফা নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ঘ.
bdnews24