প্যারিস, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৯৪ সালের হুতু ও তুতসি গণহত্যায় ফরাসি কর্মকর্তারা জড়িত ছিল বলে মঙ্গলবার রুয়ান্ডার উত্থাপিত অভিযোগ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে ফ্রান্স। তবে ফ্রান্স এও বলেছে যে, এই অভিযোগ সত্ত্বেও তারা কিগালির সঙ্গে সম্পর্কন্নোয়ন চালিয়ে যেতে চায়।
ওই গণহত্যায় রুয়ান্ডায় মাত্র ১০০ দিনে হুতু মিলিশিয়াদের হাতে নিহত হয়েছিল প্রায় ৮০০,০০০ সংখ্যালঘু তুতসি এবং মধ্যপন্থী হুতু।
এতে জড়িত থাকার দায়ে মঙ্গলবার ফ্রান্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অভিযুক্ত করে তাদের বিচার দাবি করেছে রুয়ান্ডা। গণহত্যায় ফরাসি সেনাদের সরাসরি জড়িত থাকার অভিযোগ করে রুয়ান্ডা বলেছে, ফ্রান্স গণহত্যার পরিকল্পনা সম্পর্কে জানত এবং তারা হুতু বিদ্রোহিদেরকে প্রশিক্ষণ সহায়তা দিয়েছে।
১৯৯৪ সালের গণহত্যায় ফ্রান্সের ভূমিকা তদন্তে গঠিত রুয়ান্ডার স্বাধীন তদন্ত কমিশনের মঙ্গলবার বিকালে প্রকাশিত প্রতিবেদনে সর্বসা
bdnews24