বেইজিং, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খাদ্যসংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংকট মোকাবেলায় দাতাদের কাছ থেকে আগামী কয়েক মাসে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তারা।
উত্তর কোরিয়ায় 'ডব্লিউএফপি' এর কান্ট্রি ডিরেক্টর জ্য-পিয়েরে দ্য মারজেরি জানিয়েছেন, গত মাসে পরিচালিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদন থেকে আশঙ্কা করা হচেছ শরতে ফসল ওঠার আগে দেশের অনেক এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
তিনি জানান, ১৯৯০ এর দশকের দুর্ভিক্ষের পর এ বছরই সবচেয়ে প্রকট খাদ্য সংকটের মুখে পড়েছে দেশ। ইতোমধ্যে লাখ লাখ মানুষের দিন কাটছে অনাহারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলেই সমস্যা সবচেয়ে প্রকট। '৯০ এর দশকে দুর্ভিক্ষে প্রাণ মারা গিয়েছিল প্রায় দশ লাখ মানুষ।
বেইজিংয়ে দ্য মারজেরি সাংবাদিকদের বলেন, "আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তের চাহিদা মেটানো।"
তিনি জানান, গত বছরের বন্যা, বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়াসহ বিদেশ থেকে খাদ্য সাহায্য কমে যাওয়ায় এই ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে।
দেশের ২ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে দরিদ্র প্রায় ৬৫ লাখ মানুষের জন্য ডব্লিউএফপি'র কার্যক্রম স
bdnews24