২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদজিচ গত বছর অস্ট্রিয়া পুলিশকে ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়ান

বসনিয়া-সার্বিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, দেশটির যুদ্ধকালীন প্রেসিডেন্ট রদোভান কারাদজিচ গত বছর অস্ট্রিয়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়েছিলেন। ভিয়েনায় কারদজিচের অ্যাপার্টমেন্টে পুলিশ অভিযান চালালেও তাকে সনাক্ত করতে পারেনি। অস্ট্রিয়ার একটি পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ভিয়েনা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়া-সার্বিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, দেশটির যুদ্ধকালীন প্রেসিডেন্ট রদোভান কারাদজিচ গত বছর অস্ট্রিয়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়েছিলেন। ভিয়েনায় কারদজিচের অ্যাপার্টমেন্টে পুলিশ অভিযান চালালেও তাকে সনাক্ত করতে পারেনি। অস্ট্রিয়ার একটি পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে। প্রায় ১২ বছর ধরে হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানোর পর চলতি সপ্তাহের প্রথম দিকে বেলগ্রেডে গ্রেপ্তার হন বিশ্বের অন্যতম কুখ্যাত 'মোস্ট ওয়ান্টেড' কারাদজিচ। কয়েক সপ্তাহ ধরে নজরদারির পর তাকে গ্রেপ্তার করা হয়। অস্ট্রিয়ার পত্রিকা 'দ্যা ক্রোনেন জেইটুং' জানিয়েছে, গত বছরের মে মাসে একটি খুনের মামলায় ভিয়েনায় একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তারা সাদা দাড়িগোফে ঢাকা কারাদজিচকে সামনে পেয়েও তাকে সনাক্ত করতে পারেনি। পত্রিকাটি জানায়, পুলিশ পরিচয় জানতে চাইলে কারাদজিচ ক্রোয়েশিয়ার একটি পাসপোর্ট দেখায়। এতে তার নাম লেখাছিল পিটার গ্লুম্যাক। তিনি পুলিশকে জানান একটি প্রশিক্ষণে অংশ নিতেই তিনি ভিয়েনা এসেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ১২ বছর ধরে হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানোর পর স