২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ পরীক্ষায় আনোয়ারকে বাধ্য করার হুমকি দিল পুলিশ

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সমকামিতা মামলা তদন্তকারী পুলিশ বৃহস্পতিবার তাকে ডিএনএ পরীক্ষার জন্য নমুণা দিতে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কুয়ালা লামপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সমকামিতা মামলা তদন্তকারী পুলিশ বৃহস্পতিবার তাকে ডিএনএ পরীক্ষার জন্য নমুণা দিতে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে। ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য সমকামিতার অভিযোগ করা হয়েছে অভিযোগে আনোয়ার সরকারি হাসপাতালে ডিএনএ দিতে অস্বীকৃতি জানানোর পর পুলিশ এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছে। মালয়েশিয়ার উপ-প্রধান পুলিশ কর্মকর্তা ইসমাইল ওমর সাংবাদিকদের বলেন, "আমাদের আইনের দিকটি দেখতে হবে। কিভাবে এটা করা যায় সে দিকটাও আমাদের দেখতে হবে।" এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেন নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৭ ঘ.