২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূল থেকে তেল উত্তোলনের নিষেধাজ্ঞা তুলে নিলেন বুশ

ঊর্ধ্বমুখী জ্বালানি মূল্য রোধ করতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকা থেকে তেল-গ্যাস উত্তোলনে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে বুশের এই সম্মতিকে প্রতীকী বলেই ধরা হচ্ছে। আর এটা কার্যকর হলেও খুব শিগগির গ্যাসোলিনের মূল্য কমে আসার কোনো সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে বুশ এখন এ বিষয়টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের ওপর ছেড়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ওয়াশিংটন, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঊর্ধ্বমুখী জ্বালানি মূল্য রোধ করতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকা থেকে তেল-গ্যাস উত্তোলনে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে বুশের এই সম্মতিকে প্রতীকী বলেই ধরা হচ্ছে। আর এটা কার্যকর হলেও খুব শিগগির গ্যাসোলিনের মূল্য কমে আসার কোনো সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে বুশ এখন এ বিষয়টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের ওপর ছেড়ে দিয়েছেন। তবে আর্কটিক অঞ্চলের ওই এলাকা থেকে তেল-গ্যাস উত্তোলনে পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি ডেমোক্র্যাটরাও এর বিরোধিতা করে আসছে। নির্বাচনী বছরের জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি মার্কিন নাগরিকদের ক্ষুব্ধ করে তুলেছে। এই অবস্থায় বুশের রিপাবলিকান দল চাইছে হোয়াইট হাউসের ক্ষমতা ধরে রাখতে, তবে ডেমোক্র্যাট অধ্যুষিত কংগ্রেস তাদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। সাংবাদিকদের বুশ বলেন, "উপকূলীয় এলাকা থেকে তেল-গ্যাস উত্তোলনে আমি আমার ক্ষমতা অনুযায়ী সবকিছু করেছি। এখন উপকূলের তেল-গ্যাস ও মার্কিন জনগণের মধ্যে অবস্থান করছে কংগ্রেসের পদক্ষেপ।" উপকূলীয় এলাকা থেকে তেল-গ্যাস উত্তোলনে কংগ্রেসেরও নিষেধাজ্ঞা আছে। আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখে ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কংগ্রেস আবার এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবে বলে মনে হচ্ছে। তবে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, উপকূল থেকে জ্বালানি উত্তোলনে কয়েক বছর সময় লেগে যাবে। কাজেই বুশের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে প্রতীকী পদক্ষেপ বলে ধরে নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে স্বাক্ষর করে বুশ বলেন, "বল এখন কংগ্রেসের কোর্টে। এখন তাদের পদক্ষেপ নেওয়ার সময়।" প্রেসিডেন্ট বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ প্রায় দুই দশক আগে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট বুশ বিরোধী ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে আনতে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। জ্বালানি উত্তোলনের নিষেধাজ্ঞা দূর করতে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিবেশবাদী গ্র"পগুলোর নিন্দার সঙ্গে একাত্বতা প্রকাশ করে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বুশের এই সিদ্ধান্তকে ধোঁকাবাজী বলে অভিহিত করেছেন। তবে জ্বালানি মূল্য কমিয়ে আনতে বুশের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে ইউএস চেম্বার অব কমার্স। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর বারাক ওবামার প্রচারাভিযান থেকেও বুশের সিদ্ধান্তের সমালোচনা করা হচেছ। অন্যদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এর আগে উপকূল থেকে তেল-গ্যাস উত্তোলনের বিরোধিতা করে আসলেও তিনি তার অবস্থান পরিবর্তন করে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৯ ঘ.