হারারে, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখেও নির্বাচন অনুষ্ঠানে অটল জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার তিনি বলেছেন, আইনগতভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনি বাধ্য।
সেনেগালের প্রেসিডেন্ট আবদৌলায়ে ওয়াদে এবং দণি আফ্রিকার মতাসীন দল এএনসি নেতা জ্যাকব জুমা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন পিছাতেই হবে।
এছাড়া, জিম্বাবুয়ের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব উল্লেখ করে জাতিসংঘ মঙ্গলবার প্রথম একযোগে বিরোধীদলের সমর্থকদের বিরুদ্ধে মুগাবে সরকারের সহিংসতার নিন্দা জানিয়ে নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছে।
এত সব চাপের মুখেও দেশের পশ্চিমাঞ্চলে এক সমাবেশে মুগাবে বলেন, "পশ্চিমারা যত খুশি চেঁচামেচি করতে পারে, তবে নির্বাচন হবেই। যাদের খুশি আমাদের বৈধতা দিক, যাদের ইচ্ছা না হয় দেবে না।"
এর আগে এক বিবৃতিতে সেনেগালের প্রেসিডেন্ট ওয়াদে বলেন, " সেনারা তার বাড়ির পথে রওনা হয়েছে এমন খবর পেয়েই স্যাঙ্গেরাই ডাচ দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুরা তাকে সাবধান করাতেই তিনি নিরাপদে আছেন।"
তবে স্যাঙ্গেরাইয়ের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মুগাবে। তিনি বলেন, "স্যাঙ্গেরাই ভয় পেয়েছেন। তিনি দৌড়ে ডাচ দূতাবাসে আশ্রয় নিয়েছেন। কেন, কি জন্য?"
স্যাঙ্গেরাইকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "ভোটাররা আপনার কোনো তি করবে না। তবে হ্যাঁ, তারা রাজনৈতিকভাবে আপনার তি করতে পারে। তারা আপনার বিপে ভোট দেবে।"
একইসঙ্গে মুগাবে এ কথাও বলেন যে কেউ স্যাঙ্গেরাইকে হত্যা করবে না।
স্যাঙ্গেরাইয়ের সঙ্গে কোনো আলোচনায় যেতে অস্বীকার করেননি উল্লেখ করে মুগাবে জানান তবে নির্বাচন হবে।
তিনি বলেন, "আমাদের এখন সামনে একটাই পথ, তা হলো ২৭ জুন নির্বাচন অনুষ্ঠান।"
জিম্বাবুয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে দণি আফ্রিকার মতাসীন দল এএনসি নেতা জ্যাকব জুমা অবিলম্বে সেখানে জাতিসংঘ ও আঞ্চলিক সংগঠন এসএডিসি'র হস্তেেপর আহ্বান জানিয়েছেন।
জুমা বলেন, "আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি বলেছে, ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন করে আর জিম্বাবুয়ের সঙ্কট সমাধা করা যাবে না। প্রথমে একটি রাজনৈতিক ব্যবস্থাপনা প্রয়োজন। তারপর নির্বাচনের কথা ভাবা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩০ঘ.
bdnews24