২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় ৪ মার্কিনিসহ নিহত ১০

বাগদাদের সদর সিটিতে মঙ্গলবার একটি বোমা বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ ১০ জন নিহত হয়েছে। একটি কাউন্সিল বৈঠকে এই বিস্ফোরণে আহত হয়েছে আরও ১০ জন। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বাগদাদ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের সদর সিটিতে মঙ্গলবার একটি বোমা বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ ১০ জন নিহত হয়েছে। একটি কাউন্সিল বৈঠকে এই বিস্ফোরণে আহত হয়েছে আরও ১০ জন। কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। নিহত চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন বেসামরিক কর্মকর্তা এবং দুজন সেনাসদস্য। বিস্ফোরণে নিহত অন্যরা ইরাকি নাগরিক। মার্কিন বাহিনী এই হামলার জন্য শিয়া জঙ্গিদের একটি 'বিশেষ গ্র"পকে' দায়ী করেছে। শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল সদরের মেহদি আর্মিকে উল্লেখ করতে মার্কিন বাহিনী এই 'বিশেষ গ্র"প' কথাটি ব্যবহার করেছে। বাগদাদে মার্কিন দুতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত দুই মর্কিন বেসামরিক নাগরিকের একজন পররাষ্ট্র দফতর ও অন্যজন প্রতিরা দফতরের কর্মকর্তা। তবে তিনি এ বিষয়ে আর বিশেষ কিছু জানাননি। ইরাকি পুলিশ জানিয়েছেন, এক আত্মঘাতী এই বোমা হামলা চালিয়েছে। তবে মার্কিন বানিহীর দাবি একজন ব্যক্তিকে সন্দেহজন মনে হওয়ার পর তাকে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিস্ফোরণটি ঘটে। সদর সিটির আঞ্চলিক কাউন্সিলের সদস্য মাহমুদ আল-জামিলি জানিয়েছেন, কাউন্সিলের উপ প্রধানের কার্যালয়ের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, এতে উপকাউন্সিলর নিজেও আহত হয়েছেন। রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, ইরাকি ও মার্কিন বাহিনী কার্যালয়টি ঘিরে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.