২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাস্ফীতিতে হুমকির মুখে এশিয়ার দারিদ্র্য বিমোচন লড়াই

এশিয়ার দেশগুলোর জন্য বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি। তার ওপর উচ্চ মুদ্রাস্ফীতি ইতিমধ্যে দেশগুলোর গত দুই দশকে দারিদ্র্য বিমোচনী লড়াইয়ের অর্জনকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

কুয়ালা লামপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ার দেশগুলোর জন্য বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি। তার ওপর উচ্চ মুদ্রাস্ফীতি ইতিমধ্যে দেশগুলোর গত দুই দশকে দারিদ্র্য বিমোচনী লড়াইয়ের অর্জনকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রোববার একথা জানিয়েছে। এডিবি'র মহাব্যবস্থাপনা পরিচালক রজত এম নাগ এক সাক্ষৎকারে রয়টার্সকে বলেন, "খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি দারিদ্রবিরোধী লড়াই বাধাগ্রস্ত করতে পারে বলে আমরা উদ্বিগ্ন।" মালয়েশিয়ার রাজধানী ম্যানিলায় 'ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অন ইস্ট এশিয়া'র বৈঠকে উপস্থিত নাগ রয়টার্সকে এ সাক্ষাৎকার দেন। এডিবি সতর্ক করে দিয়েছে, ২০০৮ সালে এশিয়ায় মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে। তবে নাগ জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার আরও বেশি হতে পারে। তিনি বলেন, "গত এপ্রিলে এডিবি জানিয়েছিল ২০০৮ সালে এশিয়ার ৫ দশমিক ১ ভাগ মুদ্রাস্ফীতি হতে পারে। তবে এই দশকের মধ্যে এটাই হবে সর্বোচ্চ। তবে আমরা এখন আমরা এখন আগের হিসাব হালনাগাদ করছি। আমি নিশ্চিত মুদ্রাস্ফীতির হার আরও বেশি হবে।" ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খুব শিগগির প্রবৃদ্ধি, বিনিয়োগ ও ব্যবসায়িক লভ্যাংশকে ক্ষতিগ্রস্ত ও সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে এই আশঙ্কায় এশিয়ার মুদ্রগুলোর দরপতন হচ্ছে এবং বাজার সংকুচিত হয়ে পড়ছে। ১৯৯৭ সালের অর্থনৈতিক মন্দার পর সা