জম্মু, ভারত, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হামলার শিকার হয়ে শুক্রবার ৪ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তাও রয়েছেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, "ঘাঁটিতে ফিরে আসার সময় তাদের গাড়ি জঙ্গিদের গুপ্ত হামলার শিকার হয়।"
তিনি জানান, "জঙ্গিরা নির্বিচারে গুলিবর্ষণ করায় তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান। কোনো সংগঠন এ হামলার দায়িত্ব শিকার করেনি।"
সেনাবহিনীর এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে একজন লেফট্যানেন্ট কর্নেল, একজন মেজর এবং দুইজন সৈনিক।
তিনি জানান জম্মুর ২০০ কিলোমিটার উত্তরপূর্বে ওই ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০৮ ঘ.
bdnews24