২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনায় সমঝোতা হয়েছে: ওলমার্ট

যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতা এবং কয়েকদফা চুক্তি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 05:07 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

জেরুজালেম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতা এবং কয়েকদফা চুক্তি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার একথা বলেছেন। ইসরায়েল রাষ্ট্রেও ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সম্মেলনে বিদেশি গণমাণ্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদেও উদ্দেশ্যে এক বক্তব্যে ওলমার্ট বলেন, " ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা আন্তরিক এবং তাৎপর্যপূর্ণ। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা এবং কয়েকদফা চুক্তিও হয়েছে। তবে সব ইস্যুতে নয়।" চুক্তির দফাগুলো সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে ওলমার্ট বলেন, "ইসরায়েলের সামনে এখন সবচে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্থায়ী সীমানা নির্ধারণ।" ওলমার্টের মন্তব্য সম্পর্কে ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বলেছেন, "আমাদের আলোচনা আন্তরিক এবং গভীর হয়েছে। কিন্তু বিভিন্ন বিষয়য়ে মতানৈক্য এখনও আছে। আমরা তা কাটিয়ে ওঠার আশা করছি।" ইাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "আমি জানি না তিনি কি ধরনের অগ্রগতির কথা বলছেন। আমাদেরকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।" ইসরায়েলের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত নির্ধারণের বিষয়টিতে অগ্রগতি হচ্ছে। কিন্তু জেরুজালেমের মর্যাদা এবং ফিলিস্তিনি শরণার্থীদের কন্টকাকীর্ণ ইস্যুতে নয়। কিন্তু ইসরায়েল চ্যানেল ১০ টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, " তার বিশ্বাস তার প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে।" উল্লেখ্য, প্রেসিডেন্ট বুশ গত নভেম্বরে ইসরায়েল -ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন পর আলোচনা শুরু করান। জানুয়ারিতে প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি করানোই বুশের উদ্দেশ্য। কিন্তু এ চেষ্টায় এত দ্রুত সফল হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪৪ঘ.