২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনা নিহতের সংখ্যা এপ্রিলে সাত মাসের মধ্যে সর্বোচ্চ

ইরাকে সহিংসতায় মঙ্গলবার দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন বাহিনী বুধবার একথা জানিয়েছে। এ নিয়ে এপ্রিলে ইরাকে মোট ৪৬ মার্কিন সেনা নিহত হল। গত সেপ্টেম্বরের পর থেকে এপ্রিল মাসেই বেশি সংখ্যক সেনা নিহত হয়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

বাগদাদ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সহিংসতায় মঙ্গলবার দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন বাহিনী বুধবার একথা জানিয়েছে। এ নিয়ে এপ্রিলে ইরাকে মোট ৪৬ মার্কিন সেনা নিহত হল। গত সেপ্টেম্বরের পর থেকে এপ্রিল মাসেই বেশি সংখ্যক সেনা নিহত হয়ছে। আইক্যাজুয়ালটিস ডট অরগ নামের একটি ওয়েব সাইটের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে ৬৫ মার্কিন সেনা নিহত হয়েছিল। এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানিয়েছে, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে এক সেনা নিহত হয়েছে। একই এলাকায় মঙ্গলবার রাস্তার ধারে পাতা বোমার বিস্ফোরণে অপর মার্কিন সেনার মৃত্যু হয়। এপ্রিল মাসে ইরাকে নিহত মার্কিন সেনাদের প্রায় অর্ধেক মারা গেছে বাগদাদে। এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বাগদাদের পূর্বভাগে শিয়া নেতা মুকতাদা আল সদরের যোদ্ধাদরে ঘাঁটি থেকে ছোড়া রকেট ও মর্টারের আঘাতে। সদরের মাহদি আর্মির যোদ্ধাদের সঙ্গে গত প্রায় দু'সপ্তাহ ধরে সদর সিটিতে মার্কিন ও ইরাকি সেনাদের সংঘর্ষ চলছে। মার্কিন বাহিনী জানিয়েছে, গত মঙ্গলবার তারা সদর সিটিতে কয়েক ঘন্টার সংঘর্ষের মাধমে তারা ৩৪ জঙ্গিকে হত্যা করেছে। গত সেপ্টেম্বরের পর থেকে ইরাকে মার্কিন সেনা মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হলেও গত বছরের এপ্রিলের তুলনায় তা ছিল কম। গত এপ্রিলে ইরাকে নিহত হয়েছিল ১০৪ মার্কিন সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৫ ঘ.