২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বাসে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন

শ্রীলংকায় শুক্রবারের বাসে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫ জনে উন্নীত হয়েছে। রাজধানী কলম্বোর একটি শহরতলীতে একটি যাত্রীবাহী বাসে চালানো ওই বোমা হামলায় ৪০ জন আহত হন। তামিল বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

কলম্বো, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় শুক্রবারের বাসে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫ জনে উন্নীত হয়েছে। রাজধানী কলম্বোর একটি শহরতলীতে একটি যাত্রীবাহী বাসে চালানো ওই বোমা হামলায় ৪০ জন আহত হন। তামিল বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সন্ধ্যার ব্যস্ত সময়ে আবাসিক এলাকায় যাত্রীবোঝাই বাসটিতে ওই বোমা বিস্ফোরণ ঘটে। এ সপ্তাহে শ্রীলংকার সেনাবাহিনী এবং তামিল বিদ্রোহীরা নতুন করে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এটাই সর্বশেষ ঘটনা। বোমা উদ্ধারকারী দলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এটা ছিল প্যাকেট করা ও সময় নিয়ন্ত্রণের যন্ত্র বসানো তিন কেজি ওজনের একটি বোমা। বোমাটি বাসের মাঝখানে রাখা করা ছিল।" কলোম্বো সাউথ টিচিং হাসপাতালের ডাক্তার ডব্লিউ গুনবর্ধণ বলেছেন, এক শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বোমায় হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ইশানি পেরেরা(১৪) বলেন, " আমার মা, ভাই এবং আমি ওই বাসে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "হঠাৎ আমি প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং চারপাশের সবাইকে লুটিয়ে পড়তে দেখি। আমিও লুটিয়ে পড়ি। আমি এখনও আমার মাকে খুঁজে পাইনি।" বোমা হামলার জন্য শ্রীলংকা তামিল বিদ্রোহীদের দায়ী করেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেন, "এটা এলটিটিই করেছে, সা