২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বাসে বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত

শ্রীলংকার রাজধানী কলোম্বোর উপকণ্ঠে একটি যাত্রীবোঝাই বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। পুলিশের মুখপাত্র এন কে ইলাঙ্গাকুন জানান, "বিস্ফোরণে নিহত হয়েছে ১৬ জন এবং আহত হয়েছে ৪০ জন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

কলোম্বো, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার রাজধানী কলোম্বোর উপকণ্ঠে একটি যাত্রীবোঝাই বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। পুলিশের মুখপাত্র এন কে ইলাঙ্গাকুন জানান, "বিস্ফোরণে নিহত হয়েছে ১৬ জন এবং আহত হয়েছে ৪০ জন।" কলোম্বো সাউথ টিচিং হাসপাতালের ডাক্তার ডব্লিউ গুনবর্ধণ বলেছেন, এক শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে আবাসিক এলাকার এক শহরতলীতে বিস্ফোরণ ঘটে। জাফনায় সেনা ও এলটিটিই গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের কয়েক দিন এ ঘটনা ঘটল। সরকার জানুয়ারিতে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেওয়ার পর থেকে শ্রীলংকায় টাইগার ও সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৫ঘ.