২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নির্বাচনী ফল প্রকাশে নতুন করে বিলম্ব

২৯ মার্চের বিতর্কিত নির্বাচনের ফল প্রকাশে রোববার নতুন করে বিলম্বের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে। এতে রাজনৈতিক অচলবস্থা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়ল। সেই সঙ্গে বাড়ল সহিংসতার আশঙ্কাও। বিরোধীদল এরই মধ্যে সহিংসতায় ১০ জনের প্রণহানি হয়েছে বলে অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

হারারে, এপ্রিল ২০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২৯ মার্চের বিতর্কিত নির্বাচনের ফল প্রকাশে রোববার নতুন করে বিলম্বের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে। এতে রাজনৈতিক অচলবস্থা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়ল। সেই সঙ্গে বাড়ল সহিংসতার আশঙ্কাও। বিরোধীদল এরই মধ্যে সহিংসতায় ১০ জনের প্রণহানি হয়েছে বলে অভিযোগ করেছে। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) বলেছে, প্রেসিডেন্ট বরার্ট মুগাবের ক্ষমতাসীন জানু পিএফ পার্টির সমর্থকদের হাতে ১০ জন নিহত হয়েছে। এমডিসি'র মুখপাত্র নেলসন খামিসা বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের ১০ জন সদস্য মারা গেছে। গত কয়েকদিনে মারা গেছে আরও ৪ জন। নিহত ৪ জনের নামও বলেছেন তিনি। ওদিকে, পুলিশের মুখপাত্র ওয়াইনে বুজিয়েনা একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, পুলিশ এখনও পরিস্থিতি তদন্ত করে দেখছে। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণায় নতুন করে বিলম্বের ফলে ভোট ডাকাতির আশঙ্কা করছে বিরোধীদল। প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও ঘোষণা করা না হলৌ বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই এতে জয় দাবি করেছেন। আফ্রিকান ইউনিয়ন অবিলম্বে ফল প্রকাশের জন জিম্বাবুয়ে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের কিছু আসনের ভোট শনিবার থেকে পুনরায় গণনা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বিরোধীদল জানিয়েছে, পুনরায় গণনার পর যে ফলাফল আসবে তা তারা মেনে নেবে না। ভোট পুনর্গণনা বন্ধে জিম্বাবুয়ের বিরোধী দলের আন্দোলন এবং এ নিয়ে চলমান রাজনৈতিক অচলবস্থা সহিংসতায় রূপ নিতে পারে