২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার প্রথম নভচারী পৃথিবীতে ফিরেছেন

দক্ষিণ কোরিয়ার প্রথম নভচারীকে নিয়ে শনিবার পৃথিবীতে ফিরেছে রাশিয়ার মহাকাশযান। তবে নির্দিষ্ট স্থান থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবতরণ করতে বাধ্য হলেও এর সকল ক্রু নিরপদে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মস্কো, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার প্রথম নভচারীকে নিয়ে শনিবার পৃথিবীতে ফিরেছে রাশিয়ার মহাকাশযান। তবে নির্দিষ্ট স্থান থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবতরণ করতে বাধ্য হলেও এর সকল ক্রু নিরপদে আছেন। মহাকাশ কর্মকর্তারা জানিয়েছেন, মহাকাশযান সইয়ুজ নির্দিষ্ট সময় থেকে ২০ মিনিট দেরিতে অবতরণ করেছে এবং যেখানে অবতরণ করার কথা ছিল সেখান থেকে প্রায় ৪২০ কিলোমিটার পশ্চিমে অবতরণ করেছে। উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে পৌঁছেছে বলে কর্মকর্তারা জানান। মহাকাশ অভিযানের নিয়ন্ত্রণ কক্ষের মুখপাত্র ভেলেরি লিনডিন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নভোচারী ইয়ি সো-ইয়ুনসহ সকল ক্রু ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন। এই অভিযানে ইয়ুনের সঙ্গে ছিলেন মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও রাশিয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ার ইউরি মালিনশ্যানকো। মস্কোয় মহাকাশ অভিযান কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা অপেক্ষা করে আছেন, ক্যাপসুলের সকল আরোহী নিরাপদে আছেন এ খবর শোনার জন্য। রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সির প্রধান আনাতোলি পারমিনভ সাংবাদিকদের জানিয়েছেন, 'ব্যালিস্টিক ল্যান্ডিং' এর কারণে মহাকাশযানকে নির্দিষ্ট স্থান থেকে দূরে অবতরণ করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.