২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা হোয়াইট হাউসের চাপ সহ্য করতে পারবেন না: হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন শুক্রবার বলেছেন, হোয়াইট হাউসের চাপ সহ্য করতে পারবেন না তার দলীয় প্রতিপক্ষ বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

রাডনর, পেনসিলভানিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন শুক্রবার বলেছেন, হোয়াইট হাউসের চাপ সহ্য করতে পারবেন না তার দলীয় প্রতিপক্ষ বারাক ওবামা। বুধবার রাতে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রার্থীদের এক টেলিভিশন বিতর্কে ইলিনয়ের সিনেটর বারাক ওবামা এবং নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের মধ্যকার প্রশ্নোত্তরের জের ধরে শুক্রবার ওই মন্তব্য করেন হিলারি। হিলারি বলেন, ওবামার অবস্থান এ সন্দেহের উদ্রেক করেছে যে, আসলেই তিনি প্রেসিডেন্টের দায়-দায়ত্বি পালনে সক্ষম কি-না। পেনসিলভানিয়ার রাডনরে এক সমাবেশে হিলারি বলেন, "আমি জানি আমার প্রতিপক্ষর কিছু সমর্থক এবং প্রতিপক্ষ জটিল প্রশ্নগুলোর বিষয়ে অভিযোগ করছেন।" তিনি বলেন, "এটা ভাল। তবে হোয়াইট হাউসে আট বছর কাটানো এবং একজন প্রেসিডেন্টের ওপর চাপের ক্ষেত্রে কী ঘটে তা দেখার অভিজ্ঞতা থাকায় এসব কোনো বিষয় না।" ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের একটি বিখ্যাত উক্তির উদ্ধৃতি দিয়ে হিলারি বলেন, "এই বিষয়ে আমি হ্যারি ট্রুম্যানের সঙ্গে একমত। আপনি তাপ সহ্য করতে না পরলে রান্না ঘর থেকে বেরিয়ে যান।" যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী এখনও নির্ধারিত হয়নি। এমন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন লাভে হিলারি-ওবামার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৪ ঘ.