টোকিও, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের সমস্যার বিষয়টি বিশ্বকে আরও খোলামেলাভাবে জানতে দেওয়া এবং সমস্যা সমাধানে আলোচনা শুরুর জন্য বৃহস্পতিবার জাপানের দেওয়া পরামর্শ প্রত্যাখ্যান করেছে চীন।
বৃহস্পতিবার টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কমুরা ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইছি বৈঠক করেন। এ সময় তিব্বতের বিষয়টি আলোচনায় আসে। তিব্বত নিয়ে বিশ্বকে আরো বেশি জানতে দেওয়া এবং সমস্যা সমাধানে ইয়াংয়ের প্রতি আলোচনার আহ্বান জানান কমুরা।
তবে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ইয়াং তার জাপানি প্রতিপক্ষের আহ্বান প্রত্যাখ্যান করে জানান, তিব্বতের বিষয়টি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বর্হিবিশ্বকে চীন ইতিমধ্যে যথেষ্ট তথ্য দিয়েছে।
মাসাহিকো বলেন, "আমি তাকে বলেছি, আমরা তিব্বতের ব্যাপারে আরও স্বচ্ছতা চাই। এছাড়া আলোচনার বিষয়টি গুরুত্বপূর্ণ এ কারণে আমরা চাই তারা আলোচনার পরিকল্পনা শুরু করুক।" ইয়াংয়ের সঙ্গে বেশ খোলামেলা আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইয়াং তার সঙ্গে তিব্বতের বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সংবাদ সম্মেলনে ইয়াং বলেন, "তদন্তের মাধ্যমে আমরা পরিস্কারভাবে জানতে পেরেছি, দালাই লামার সমর্থকরাই তিব্বতের সা
bdnews24