২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিয়ে ইসরায়েলকে চাপ দেবে না: চেনি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবেন না। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা এগিয়ে নিতে চেনি শনিবার ইসরায়েল সফরে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 08:04 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

জেরুজালেম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবেন না। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা এগিয়ে নিতে চেনি শনিবার ইসরায়েল সফরে যান। ইহুদি বসতি বাড়ানো, পশ্চিম তীরে রাস্তা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানানো এবং ফিলিস্তিনি রকেট হামলা বন্ধে হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার চালানোর পদক্ষেপ নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত শান্তি আলোচনা ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, "ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্র"তির কোনো নড়চড় হবে না। কারণ, সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষার অধিকার ইসরায়েলের সবসময়ই আছে। আর রকেট কিংবা অন্য কোনো হামলা ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই চালানো হয়ে থাকে।" এরপরই তিনি বলেন, "ইসরায়েলের নিরাপত্তা হুমকিগ্রস্ত হয় এমন পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কখনওই ইসরায়েলকে চাপ দেবেন না।" হামাসের মুখপাত্র ফৌজি বারহুম চেনির এই মন্তব্যকে উস্কানিমূলক এবং ইসরায়েলের প্রতি পুরোপুরি পক্ষপাতমূলক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের জনগণ এবং গাজার বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের দোসর।" ওদিকে, শান্তি আলোচনা প্রসঙ্গে চেনি বলেন, " প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছতে দুপক্ষে কঠিন কিছু সিদ্ধান্ত এবং ছাড় দরকার হবে। তবে যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্র"তিবদ্ধ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৯ঘ.